সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৫

মাসুদের অকাল মৃত্যুতে সিরাজগঞ্জে শোকের ছায়া

সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের একমাত্র ছেলে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ক্রিয়া সম্পাদক মাসুদ আহমেদ (৩৮) ইন্তেকাল করেছেন (ইন্না.....রাজেউন)। সোমবার সকাল ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  মৃত্যুকালে তিনি বাবা, মা, স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। 

এ খবর ছরিয়ে পরার সাথে সাথে বন্ধু-বান্ধব, আত্মিয়-স্বজন, ও হাজার হাজার পরিচিতজন শেষ একবার দেখতে মরহুমের বাড়ী দত্তবাড়ী এলাকায় মানুষের ঢল এবং শোকের ছায়া নেমে আসে।

মরহুমের বড় বোন জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা জানান, রবিবার (৮ ফেব্রুয়ারী) রাত ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে মাসুদ রানাকে শহরের আভিসিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে সোমবার ভোরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।